শিরোনাম
দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • মতলব দক্ষিণে ভাতাভোগীদের কাছ থেকে ভাতা নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী
  • মতলব দক্ষিণে ভাতাভোগীদের কাছ থেকে ভাতা নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি :
    মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে ভাতাভোগীদের কাছ থেকে ভাতার নেওয়ার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নতুন ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত লোকজনের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

    সরেজমিনে জানা যায়, ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী ফাতেমা বেগম বিধবা ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার প্রথম ছয় মাসের তিন হাজার উত্তোলন করলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম খান ও তার সহযোগী বিল্লাল হোসেন জোরপূর্বক ফাতেমা বেগমের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নেন।

    ফাতেমা বেগম জানান, বিধবা ভাতা বই করে দেওয়ার জন্য শাহ আলম খান এর আগে এক হাজার টাকা নিয়েছিলেন। এছাড়াও তিনি এলাকার অনেক মানুষের কাছ থেকে ভাতা বই করার জন্য এবং ভাতার টাকা পাওয়ার পরে সকলের কাছ থেকে টাকা আদায় করছেন।
    ফাতেমা বেগমের এই দাবির সত্যতা জানতে ওই এলাকার বেশ কয়েকজন ভাতাভোগীর সাথে কথা বলে টাকা আদায়ের বিষয়টি সত্যতা পাওয়া যায়। ভাতা বই করে দেওয়ার নামে এবং ভাতার টাকা পাওয়ার পর টাকা আদায়ের বিষয়ে দক্ষিন ডিঙ্গা ভাঙ্গা গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী মমতাজ বেগম, মৃত দুলাল মিস্ত্রি নিলুফা বেগম জানান, বই করার জন্য এবং টাকা পাওয়ার পর শাহ আলম তাদের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছে। যদি আমরা টাকা না দেই তাহলে তিনি আমাদের বই বাতিল করে দিবে বলে হুমকিও দেন। চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম খান ওই এলাকার মৃত দেলোয়ার মিয়াজির প্রতিবন্ধী ছেলে বিল্লাল এর ভাতার কার্ড করে দেওয়ার জন্য তার মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করেন।

    ভাতাভোগীদের কাছ থেকে টাকা আদায় বিষয়ে বিল্লাল হোসেন বলেন, অসহায় গরীব মানুষের উপকার করতে পারলে করবো। তাই বলে তাদের কাছ থেকে টাকা নিব? এটা সত্য নয়। যারা এ সকল মানুষের কাছ থেকে টাকা আদায় করছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন।

    চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম খানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, যারা আমার নামে সকল কথা বলছে তার সত্যতা কখনোই পাওয়া যাবে না। প্রয়োজনে তারা লিখিত অভিযোগ দিক, এ সমস্ত টাকা আদায়ের সাথে আমি জড়িত নই। আমার ইমেজ ক্ষুণ্ন করার জন্যই এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

    ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাঈন উদ্দিনের কাছে টাকা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এই নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার মতলব দক্ষিণ উপজেলা শতভাগ বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের ভাতা প্রদানের ব্যবস্থা করেছে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ বিনা খরচে এই ভাতা প্রদান করা হচ্ছে এখানে কোন অর্থনৈতিক লেনদেন এর সুযোগ নেই।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত