
সমির ভট্টাচার্য্যঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর আনারস প্রতিকের গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে ।
গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বিভিন্ন স্হানে নেতা কর্মীদের গনসংযোগ করেন সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর ।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী রিপন মীর বলেন আগামী ৮ মে নির্বাচনে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন । আমি মতলব দক্ষিণ উপজেলাকে একটি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত স্মার্ট উপজেলা গড়ে তোলব । তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের হাতকে শক্তিশালী করতে আনারস প্রতিকে ভোট দিন । আমি আপনাদেরকে শান্তির মতলব উপহার দেব ।
ক্যাপশনঃ মতলব দক্ষিণে আনারস প্রতিকে জনসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর ।
