শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> সারাদেশ
  • মানুষ মাতামাতি করে আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে মানা ঠিক হবে না : লিও মেসি
  • মানুষ মাতামাতি করে আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে মানা ঠিক হবে না : লিও মেসি

    ধনাগোদা বার্তা.

    বহু বছর পর নিজেদের সেরা দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা, মনে করা হচ্ছে এমন। কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তারা অপরাজিত আছে টানা ৩৫ ম্যাচ ধরে।

     

    এর মধ্যে ২৮ বছর পর ঘরে তুলেছে আন্তর্জাতিক কোনো শিরোপা। সবমিলিয়ে এবার আলবিসেলেস্তেদের নিয়ে প্রত্যাশা অনেক।

    সংবাদ মাধ্যম থেকে সমর্থক, সবাই বলছেন আর্জেন্টিনাই ফেভারিট এবারের বিশ্বকাপে। কিন্তু দলটির অধিনায়ক লিওনেল মেসি তেমন মনে করেন না।

     

    আর্জেন্টিনার সাংবাদিক হোর্হে ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানুষের মাতামাতিতে নিজেদের বিশ্বকাপের ফেভারিট ভাবা ঠিক হবে না ফুটবলারদের।

     

    মেসি বলেছেন, ‘আমরা ইউরোপিয়ান দলের বিপক্ষে খুব বেশি খেলিনি। আমি মনে করি আমরা একটা ভালো মুহূর্তে আছি এখন। কিন্তু মানুষের মাতামাতিতে প্রভাবিত হয়ে আমাদের বিশ্বাস করা চলবে না যে আর্জেন্টিনা বিশ্বকাপের ফেভারিট। আমাদের বাস্তবে থাকতে হবে, ধাপে ধাপে এগোতে হবে। ’

    ২০২১ সালে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। শিরোপা নিশ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন মেসি। তাকে এসে জড়িয়ে ধরেন সতীর্থরা। কেন কান্নায় ভেঙে পড়েছিলেন? সেটিও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

     

    মেসি বলেছেন, ‘অনেক অনেক কিছুর পর একটা হৃদয় জুড়ানো মুহূর্ত এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। বহু বছর ধরে অনেকগুলো হতাশার সময় গিয়েছিল। এজন্যই আমি কোপা আমেরিকা জেতার পর কাঁদতে শুরু করেছিলাম। ’

    দলের কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে তিনি বলেন, ‘স্কালোনির সবসময়ই একটা বিশেষ ব্যক্তিত্ব আছে, একেবারে খেলোয়াড়ি জীবন থেকেই। খেলার জন্য প্রস্তুত হওয়ার দিক থেকে সে দারুণ। তার সেরা দিক হচ্ছে- যোগাযোগ রাখতে পারা। সে একটা দল বেছে নিয়েছে অন্য কেউ কী বলবে এটা না ভেবেই। স্কালোনি সাধারণ, স্বাভাবিক ও বাস্তববাদী। ’

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    যুক্তরাষ্ট্রকে কিছু বিশেষ ‘সারপ্রাইজ’ দেখাতে যাচ্ছে ইরান