শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> সারাদেশ >> স্বাস্থ্য
  • মুখের শ্বাস দিয়েও বাঁচাতে পারলেন না স্বামীকে
  • মুখের শ্বাস দিয়েও বাঁচাতে পারলেন না স্বামীকে

    ধনাগোদা বার্তা.

    অনলাইন ডেস্ক

    ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগরার করোনা আক্রান্ত এক স্বামীর তীব্র শ্বাসকষ্ট শুরু হতেই তাকে নিয়ে অটোরিকশায় করে হাসপাতালে রওনা দিয়েছিলেন রেনু সিঙ্ঘল। তবে অটোর মধ্যেই স্বামীর শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। নিরুপায় হয়ে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা শুরু করেন রেণু।

    এ সময় স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন এই নারী। তবে তার সব চেষ্টা ব্যর্থ হয়। সোমবার (২৬ এপ্রিল) হাসপাতালের বাইরেরেণুর কোলে মারা যান তার স্বামী রবি সিঙ্ঘল। শেষ মুহূর্ত পর্যন্ত অসহায় রেণুর এই মরিয়া প্রচেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

    আগরা পুলিশ সূত্র জানায়, উত্তরপ্রদেশের আবাস বিকাশ সেক্টর ৭-এর বাসিন্দা রবি সিঙ্ঘল সম্প্রতি করোনায় আক্রান্ত হন। এপর তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। সোমবার সকালে তাকে নিয়ে হাসপাতালে রওনা হয়েছিলেন রেণু। অটোতে করে তড়িঘড়ি পৌঁছতে চেয়েছিলেন সরোজিনী নাইডু মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু অটোতে রবির শ্বাসকষ্ট গুরুতর হতে শুরু করে। স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে অটোর মধ্যেই তাকে কৃত্রিম উপায় বাঁচানোর চেষ্টা শুরু করেন রেণু।

    রেণুর এ ভাইরাল ভিডিও ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির অসংখ্য হাসপাতালে কোভিড রোগীদের ভয়াবহ দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে হাসপাতালগুলোতে। আইসিইউ তো দূরের কা হাসপাতালেই মিলছে না সিট।

    সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটি জুড়ে নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে। ওই সময়ের মধ্যে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    যুক্তরাষ্ট্রকে কিছু বিশেষ ‘সারপ্রাইজ’ দেখাতে যাচ্ছে ইরান