
শিমুল হোসেনঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী মোড়ল এর সহধর্মিণী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম এর মাতা মোছাঃ আনোয়ারা বেগম (৬৪)। শুক্রবার সকাল আনুমানিক ৮টার সময় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে পরলোকগমন করেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সমগ্র ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের মাতার আকস্মিক মৃত্যুতে মরহুমার আত্নার মাগফিরাত কামনায় ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম সহ বিএনপি’র জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা মুকুন্দপুর সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সবাইকে জানাযায় অংশগ্রহণ করার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
