শিরোনাম
শাহ আমানত বিমানবন্দরে বারবার সম্পদ সংক্রান্ত ঘটনায়, নিরাপত্তা নিয়ে দিল্লিতে সিজেপির বিক্ষোভ বন্ধের আবেদন নাকচ হাইকোর্টের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির ওয়েস্ট ইন্ডিজের মালয়েশিয়ায় আকিজ বশির গ্রুপের ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স দেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নে চায়না এক্সিম ব্যাংককে আহ্বান জ্বালানিমন্ত্রীর ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে ওয়াকআউট করল বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> নারী ও শিশু
  • চাঁদপুরে কিশোরীর পেটে থাকা ৭ মাসের বাচ্চা হত্যার অভিযোগ
  • চাঁদপুরে কিশোরীর পেটে থাকা ৭ মাসের বাচ্চা হত্যার অভিযোগ

    ধনাগোদা বার্তা.

     

    চাঁদপুর শহরে ‘দি ইউনাইটেড হাসপাতালে’ পীর মহাসিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়ুয়া কিশোরীর সাত মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা হত্যা করার অভিযোগ উঠেছে।

     

    দি ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা আক্তার সেতু অবৈধভাবে তার হাসপাতলে এভাবে সাত মাসের অন্তঃসত্ত্বা কিশোরীদের বাচ্চা ঔষধের মাধ্যমে মেরে ফেলে প্রসব করানোর অভিযোগ দীর্ঘদিনের।

     

    ১১ ডিসেম্বর শনিবার বিকেলে সপ্তম শ্রেণীর কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা জোরপূর্বক প্রসব করার খবর শুনে সাংবাদিক হাসপাতালে গিয়ে এর সত্যতা প্রমাণ পায়।

     

    খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের নির্দেশে এসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অন্তঃসত্ত্বা কিশোরীকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পায়।

     

    এসময় অন্তঃসত্ত্বা কিশোরী পুলিশের কাছে সবকিছু অটোপটো স্বীকার করেন ও তার সর্বনাশ যে করেছে তার উপযুক্ত বিচার দাবি করেন।

     

    অন্তঃসত্ত্বা কিশোরী জানান, ‘মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে কুমিল্লা জেলার গৌরীপুরের ইমন নামে এক যুবকের সাথে পরিচয় হয়। বেশ কিছুদিন তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ হলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ইমন চাঁদপুরে এসে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার সাথে অবৈধ মেলামেশা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

     

    এই খবর পরিবারের লোকজন জানতে পেরে দালালের মাধ্যমে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সেতুর সাথে ১৫ হাজার টাকা চুক্তি হয়। চুক্তি মত ১০ হাজার টাকা পরিশোধ করলে সেতু শনিবার সকাল ১১ টায় গাইনী ডাক্তার মারিয়া হোসাইনের মাধ্যমে সাত মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা ঔষধ ও ইনজেকশন দিয়ে মেরে ফেলে।

     

    এদিকে অন্তঃসত্ত্বা নাবালিকা কিশোরীর বাচ্চা প্রসব হওয়ার খবর শুনে সাংবাদিকরা দি ইউনাইটেড হাসপাতালে আসলে পরিচালক সুলতানা আক্তার সেতু সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক সুলতানা আক্তার সেতু ঘটনাটি আড়াল করে রেখে হাসপাতালের তৃতীয় তলায় ৩০৩ নাম্বার কক্ষে ভর্তিরত কিশোরী পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান।

     

    চাঁদপুর মডেল থানার এসআই রফিক জানান, ‘মোবাইলে প্রেমের সম্পর্ক হলে ইমন দেখা করতে এসে মেয়ের সাথে অবৈধ মেলামেশা করেছে বলে জানিয়েছেন কিশোরী। তবে হাসপাতলে যেহেতু চিকিৎসা নিতে এসেছে এখানে ডাক্তার তাকে দেখে কিশোরীর বাচ্চা প্রসব করাবে। পরবর্তীতে এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

     

    পুরো ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর অবশেষে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সেতু জানান, গাইনি ডাক্তার মারিয়া হোসাইন অন্তঃসত্ত্বা কিশোরীকে দেখে ঔষধ দিয়েছেন। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার বাচ্চা প্রসব করানোর জন্য তাকে ওষুধ সেবন করা হয়েছে। এই ঘটনাটি বাড়াবাড়ি না করে সমঝোতা করার অনুরোধ জানান তিনি।

     

    এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা আক্তার সেতু একজন কসাই। এই হাসপাতলে এ যাবৎকালে অনেক অবিবাহিত কিশোর ও যুবতীর অবৈধ গর্ভপাত মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা করেছে। সেতু দালাল চক্রের মাধ্যমে চাঁদপুর জেলার বিভিন্ন জায়গা থেকে অন্তঃসত্ত্বা কিশোরীদের এই হাসপাতালে এনে ওষুধ সেবন করিয়ে বাচ্চা হত্যা করে অবৈধ গর্ভপাত ঘটায়।’

    আরও পড়ুন

    তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের তিন কিশোরী
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,