
মোঃ হোসেন গাজী।।
আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক সফল মেম্বার মরহুম সেকান্তর গাজীর সুযোগ্য বড় ছেলে, হাইমচর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলমাছ গাজী এলাকায় বেশ জনপ্রিয় একজন ব্যাক্তির কাতারে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি এই এলাকার সাধারণ জনগণের নজরও কেড়েছেন। তাই এবার আমরা ৫নং হাইমচর ইউনিয়নের জনগন আমাদের অভিভাবক তথা ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আলমাছ গাজীকে দেখতে চাই। আমরা ৫নং ইউনিয়নবাসী দীর্ঘদিন যাবত আমাদের অভিভাবক হীনতায় ভুগছি, আশাকরি এবার আমরা একজন যোগ্য ব্যাক্তি বাচাই করতে পেরেছি। বিশিষ্ট সমাজ সেবক আলমাছ গাজী কোনদিন আমাদের সাথে উচ্চ বাক্যে কথা বলে না, তিনি ছোট বড় সকলের সাথেই নম্র ও ভদ্রাচরণ করেন। আমরা মনে করি আলমাছ গাজী যোগ্য মা বাবার যোগ্য সন্তান।
টেলিফোনে মাধ্যমে চেয়ারম্যান পদপ্রার্থী আলমাছ গাজীর সাথে কথা বললে তিনি জানান, ৫নং হাইমচরবাসী আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়? তিনি বলেন, আমি আমার ৯ টি ওয়ার্ডের জনগণকে অনেক ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে বলেই হয়তো চেয়ারম্যান বা তাদের একজন সেবক হিসেবে নিয়োগ করতে চায়। যদি নির্বাচিত হই, তাহলে ৫নং হাইমচর জনগনকে কি ধরনের সেবা দিবেন? মানে একজন চেয়ারম্যান হিসেবে আপনার দায়িত্বটুকু কি থাকবে? তিনি বলেন, প্রথমেই আমি ৯ টি ওয়ার্ডের সাধারণ জনগণ তথা হাইমচরবাসীর নাগরিক অধিকার নিশ্চিতে সর্বাত্মক সজাগ দৃষ্টি রাখবো। সঠিক ভাতাভোগীদের ভাতার আওতায় নিয়ে আসবো। আমার হাইমচর ইউনিয়নের কোন জনগন আমার সেবার বাইরে থাকবেনা। সে জন্য আমি কমিটি করে ইউনিয়নকে ঢেলে সাজানোর চেষ্টা করবো। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা থাকবে আমার, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীদের নিয়ে সম্মেলিতভাবে প্রতিটি এলাকায় মাদক বিরোধী প্রচার প্রচারণার পাশাপাশি জনসাধারণকে সচেতন করবো, এবং কেউ যদি নিজেকে স্বাভাবিক জীবনে ফিরে না আসে তাহলে কঠোর হস্তে দমন করবো। কোন ইভটিজিং চলবেনা আমার হাইমচর। সর্বশেষ কথা হাইমচর ইউনিয়ন সার্বিক নিরাপত্তার নিশ্চিতে সচেষ্ট থাকবো। আমি হাইমচর ইউনিয়নের দোয়া ও পূর্ণ সমর্থন প্রত্যাশী।
সরজমিনে গিয়ে হাইমচর ইউনিয়ন ভোটারদের সাথে আলাপ করলে তার বলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলমাছ গাজী তিনি সবসময় ইউনিয়নের জনগণের সুখে দুঃখে পাশে থেকেই সেবা করে যাচ্ছেন।
ভোটার সবুজ মিয়া,মোঃ বিল্লাল, সাইফুল ইসলাম, অসমান,আল আমিন সরদার, আজগর গাজী, নান্নু দেওয়ান, সুফিয়া বেগম, খাতিজা বেগম, দিদান বকাউল, শাহজাহান মিয়া, আলী আহমেদ সরকারসহ স্থানীয় এলাকাবাসী জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলমাছ গাজী কে বিপুল ভোটে আমরা চেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাআল্লাহ।।
