
মোঃ হোসেন গাজী।।
হাইমচরে আধুনিক সমাজ গঠন ও মানবতার সেবায় নিয়োজিত থাকার প্রতিশ্রুতি নিয়ে অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। সমাজের সমস্যাবলী চিহ্নিত করে সমাধান করা, অসহায় শিক্ষার্থীদের পড়ার খরচ বহনসহ নিঃস্বার্থে সমাজসেবার অঙ্গীকারে এ সংগঠন আত্মপ্রকাশ করে।
২৫ জুলাই ২০২১ রবিবার বিকাল ৩ টায় উপজেলার গাজীর বাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ সোহেল হোসাইন গাজীর সার্বিক দিকনির্দেশনা ও হাজী মোঃ নুরু মৃধার সভাপতিত্বে এবং বাচ্চু মিয়া খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন দুলাল পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক শাহজান ভূইয়া,২নং আলগী উত্তর ইউনিয়ন ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিন্টু মিয়া কবিরাজ, সিরাজুল ইসলাম গাজী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ লিটন গাজী, সাধারণ সম্পাদক মনির হোসেন গাজী, সামাজিক কার্যক্রমের সাথে জড়িত মোঃ রাসেল গাজী, শরীফ পাটওয়ারী, শাহিন গাজী, আঃ রহমান গাজী, আবুল কালাম গাজী, সাইফুল ইসলাম, সাদ্দাম গাজী, হাবিবুর রহমান পাটওয়ারী, সুমন গাজী, ইমান হোসেন মৃধা, রুবেল মৃধা, খলিল বেপারী, আল আমিন সহ সূর্যের আলো সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের সকল নেতৃবৃন্দ।
