
মতলব দক্ষিণ (চাঁদপুর):
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সুযোগ্য পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ম’র’হু’ম সাজেদুল ইসলাম দীপু চৌধুরীর স্ম’র’ণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ মার্চ মতলব দক্ষিণ উপজেলার পৈলপাড়া ইদ্রিসিয়া এফ.এম. নূরানী ও হাফিজিয়া মডেল মাদ্রাসায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান শওকত আলী বাদল। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন, মতলব সরকারি কলেজ ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ মিরাজ সরকার প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল দলীয় সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার সকল ছাত্র- ও শিক্ষক সহ স্থানীয় এলাকার অসংখ্য সাধারন মানুষ উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিলে মর’হু’মের রু’হের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
