শিরোনাম
পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • মা যখন সন্তান হত্যার কাণ্ডারী, আমাদের গন্তব্য কোথায়??
  • মা যখন সন্তান হত্যার কাণ্ডারী, আমাদের গন্তব্য কোথায়??

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে সংগঠিত নওরোজ আফরিন প্রিয়া(২১)’র হত্যার রহস্য ইতিমধ্যে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৩ সেপ্টেম্বের বুধবার শাহরাস্তি মডেল থানার পুলিশ উদঘাটন করতে সমর্থ হয়েছেন। ইতিমধ্যে প্রিয়ার মা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এজন্য পুলিশ বাহিনী সাধুবাদ পাওয়ার দাবি রাখে।

    প্রিয়া হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য থানা হয়ে চাঁদপুর নিয়ে যাবার পূর্ব পর্যন্ত এবং ময়না তদন্ত শেষে বাড়িতে লাশ নিয়ে আসার পর তার মা তাহমিনা সুলতানা রুমার কান্নার অভিনয় দেখে যে কারোরই চোখে পানি এসেছে! যারা উপস্থিত ছিলেন এবং দেখেছেন তাদের সবার এমনটা হওয়াই স্বাভাবিক ছিলো। কিন্তু প্রিয়ার মা’য়ের সেই কান্না যে মেকি ছিলো তার আসল রহস্য কারোরই কি বুঝার উপায় ছিলো? প্রিয়ার মা তাহমিনা সুলতানা রুমা প্রতি মূহুর্তে কান্নায় ভেঙ্গে পড়ছেন আর মূচ্ছা যাচ্ছেন। এদৃশ্য উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীদের চোখ এড়ায়নি। এসময় অনেকেই প্রিয়ার মাকে শান্তনা দিতে এগিয়ে গেছেন। কারো কারো চোখ গড়িয়ে পানি পড়তে, আবার কেউ কেউ নীরবে চোখের অশ্রু মুছে স্বাভাবিক আচরণ করতে দেখা গেছে। এসময় কেউ চিন্তায়ও আনতে পারেননি আসলে দশ মাস দশদিন গর্ভধারীনি মা নিজেই মেয়ের হন্তাকারীর মূলকাণ্ডারী! আবার যিনি হত্যাকাণ্ডের একদিন পর অর্থাৎ ১৭ সেপ্টেম্বর শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলাও দায়ের করেছেন! সত্যি সেলুকাস কি বিচিত্র মানুষ, কি বিচিত্র মানুষের আচরণ!

    সেই আদিকাল থেকে অদ্যাবধি ধরে নেয়া হয় পৃথিবীতে সন্তান তার মায়ের কোলে ও কাছেই সবচেয়ে বেশি নিরাপদ! কিন্তু সেই মা যখন নিজের জৈবিক চাহিদা মিটানোর খায়েশের পথের বড় বাধা নিজ সন্তান মেয়েকে মনে করেন। আর সেই জৈবিক হীনচাহিদা চরিতার্থ করতেই নিজের মেয়েকে পরকীয়া প্রেমিক হান্নান ও আরো অন্যদের নিয়ে খুন করার পরিকল্পনা এবং পরিকল্পনা মোতাবেক খুন করেন তা কিভাবে বিশ্বাস করবে এই সমাজ-সংসার? কিভাবে বিশ্বাস করবে তা মানুষ! আর একথা শুনতে যেমন কানে বাজে, তেমনি মানতেও কষ্ট হয়! প্রিয়ার হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহের কাজে সেদিন প্রিয়াদের বাড়িতে যারা উপস্থিত ছিলেন তারা সবাই প্রিয়ার মায়ের আহাজারী লক্ষ্য করেছেন।

    নিহত প্রিয়ার ১৮ মাস বয়োসী আনহার নামের একটি কন্যা সন্তান রয়েছে। নিঃপাপ মা হারা এই শিশু কি-ভাবে বড় হবে? যে শিশু মাকে বুঝার আগেই মা হারালো?

    আমাদের সমাজ-সংসার এতটা ক্ষয়ে গেছে যার সর্বশেষ উদাহরণ হয়তো প্রিয়ার হত্যাকাণ্ডের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা।

    সমাজ সচেতন সকল অংশীজনকে এবিষয়ে নতুন করে ভাবতে হবে। ভাবতে হবে আমাদের গন্তব্য কোথায়? আমাদের কি করা প্রয়োজন। সেই সাথে আমরা প্রিয়া হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করি।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত