
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান আজ ২৯ শে সেপ্টেম্বর বিকাল থেকে সন্ধা পর্যন্ত স্হানীয় এলাকার জনসাধারণ ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত স্হানীয় এলাকাবাসী ও ভোটারা আলোড়িত হয়ে উঠেন।
উল্লেখ নির্বাচন কমিশনের তথ্য মতে ও তফসিল ঘোষণার আলোকে আগামী ১১ নভেম্বর সদর উপজেলার প্রায় ১০ টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এরই আলোকে প্রার্থীগন যার যার অবস্থান থেকে নিজেদের পক্ষে কুশল বিনিময় শুরু করেছেন।
