শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত সাত কর্মীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে গণভোটের রায় না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির শিডিউল জটিলতায় চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ের কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে অনিশ্চয়তা? শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, থাকবে মাসিক বেতন প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন ফরিদপুরে চীনা তরুণের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত
  • কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত

    ধনাগোদা বার্তা.

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ থেকেঃ
    ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর, নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ১৬৮ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট প্রদান করেন । উক্ত সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৩ জন সদস্যের মধ্যে ৪টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী সরাসরি ভোট যুদ্ধে অবতীর্ণ হন। প্রার্থীরা হলো সভাপতি পদে বাবলু ,আব্দুল আলীম সরদার , সাধারণ সম্পাদক পদে রাকিবুল মল্লিক ওরফে মজনু , শাহিনুর রহমান , তাপস কুমার ঘোষ , শুকুর আলী ,সাংগঠনিক সম্পাদক পদে আলামিন, মহাসিন কবির এবং কোষাধাক্ষ পদে মাসুম বিল্লাহ এবং ইব্রাহিম বাচ্চু প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে সভাপতি পদে বাবলু ১৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদ হোসেন ১৮ ভোট পান । সাধারণ সম্পাদক পদে রাকিবুল মল্লিক ওরফে মজনু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান ১২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে আল- আমিন ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাসিন কবির২৭ ভোট পান । কোষাধাক্ষ পদে মাসুম বিল্লাহ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম বাবু ৯ ভোট পান । উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান । পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জীবনী মাধ্যমিক ইনস্টিটিউটের এর সহকারী শিক্ষক হাফিজুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জীবনী ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক তৈয়বুর রহমান তার সঙ্গে ছিলেন সহকারী শেখশিক্ষক মুস্তাহিদ হোসেন। নির্বাচন শেষে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের সময় এলাকার সুধী ,সাংবাদিক এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। রায়পুর নিজদেব পুর উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে লড়াই করে আসছে এর পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ব্যাপক মানুষের মনে সাড়া জাগিয়ে তুলেছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,