শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও তদন্ত এগিয়ে চলছে: আইসিসি ডেপুটি প্রসিকিউটর সৌদির বিমানবন্দর বিধিনিষেধ: ১৪৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী নতুন রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা শ্রীলঙ্কান এয়ারলাইনসের সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে বিশদ আলোচনা চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে এমপির জনসভায় ইউপি প্রার্থীর পরিচয় ও ইউএনওর হাততালি নিয়ে তোলপাড় দুবাই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি: ইউরোপ ও এশিয়ার একাধিক রুটে ফিরছে বিমান চলাচল বিএনপি সরকার গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী: নাহিদ ইসলাম ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
  • কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা

    কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর মাত্র এক সপ্তাহের মাথায় আবারও পর্যটন নগরীতে আগুনের ঘটনা ঘটেছে। এবার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়।

    এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার খবর পেয়ে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে এবং কর্মীদের তৎপরতায় পর্যটকরা নিরাপদে বের হতে পেরেছেন। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির রেশ না কাটতেই শহরের আরেকটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একের পর এক এমন ঘটনায় কক্সবাজারের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

    আরও পড়ুন

    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
    সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
    চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী
    কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকদের সৈকতে ছুট
    নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরলেন তিন হাজার পর্যটক
    সাজেকে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
    সাজেকে পর্যটক উদ্ধারে অভিযানে নিরাপত্তা ঘটনায়, আহত সাত
    কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে প্রাণ গেল চারজনের, নিখোঁজ দুই