শিরোনাম
বাংলাদেশ সোসাইটি নির্বাচন: ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের বিতর্ক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শ্রীপুরে অপহরণের পর মুক্তিপণ দাবি , গ্রেফতার ২
  • শ্রীপুরে অপহরণের পর মুক্তিপণ দাবি , গ্রেফতার ২

    ধনাগোদা বার্তা.

    গাজীপুর জেলা প্রতিনিধি :

    রাজেন্দ্রপুর সেনানিবাসের সেন্ট্রাল এমুনেসন ডিপো’র (সিএডি) ফায়ার ম্যান মো. মোঞ্জেল আলীকে (৫৪) অপহরণের পর মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় বুধবার (২৬ জানুয়ারি) রাত দশটার দিকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

    একইসাথে উদ্ধার করা হয় অপহৃতকে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর-ফাওগান সড়ক এলাকায়। অপহৃত মো. মোঞ্জেল আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কমলাপুর গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে। তিনি স্বপরিবারে রাজেন্দ্রপুর সেনানিবাসে সিএডি’র আবাসিক কলোনীতে খেকে রাজেন্দ্রপুর সেনানিবাসের সেন্ট্রাল এমুনেসন ডিপো’তে (সিএডি) ফায়ারম্যানের চাকুরি করেন।

    গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফাওগান গ্রামের কমল দাসের ছেলে সাগর দাস (৩০) রাজেন্দ্রপুর নোয়াগাঁও গ্রামের নূর মোহাম্মদের ছেলে আ. রাজ্জাক। এ ঘটনায় ভিকটিমের ছেলে মাহবুবুর রহমান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানায় মামলা করেন।

    মামলা ও ভিকটিম সূত্রে জানা যায়, মোঞ্জেল আলী বুধবার বিকেল পাঁচ টারদিকে ডায়বেটিসজনিত কারণে রাজেন্দ্রপুর-ফাওগান সড়কে হাটতে যান। একপর্যায়ে সন্ধ্যা অনুমান ছয়টার দিকে বাসায় ফেরার পথে ওই সড়কের নির্জন জঙ্গল এলাকায় এলে ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে তাকে টানা হেঁচড়া করে জঙ্গলে নিয়ে যায়। পরে ওই ব্যক্তিরা তাকে মারপিট করে হত্যার ভয় দেখিয়ে একলাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে ৫০ হাজার পরে ৩০ হাজার টাকা দাবি করে।

    এসময় অপহরণকারীরা মোঞ্জেলকে বাসায় তার ছেলের কাছে ফোন করে টাকা আনতে বলে। মোঞ্জেলের ছেলে মাহবুবুর রহমান অপহরণকারীদের দেওয়া গ্রেপ্তারকৃত সাগর দাসের বিকাশ নম্বরে পাঁচ হাজার এবং অন্য একটি নম্বরে দুই হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা পাঠায়। এরই মধ্যে মোঞ্জেলের পরিবার অপহরণের ঘটনাটি তার কর্মস্থলে জানান। পরে বিষয়টি র‌্যাব-১ কে জানানো হয়। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম নেতৃত্বে রাতেই অপহরণের ঘটনাস্থলের রাজেন্দ্রপুর জঙ্গল এলাকা ঘিরে ফেলে। র‌্যাব-১ এর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মোঞ্জেলকে টানা হেচড়া করে বহুদূর নিয়ে ফাঁকা মাঠে ফেলে পালিয়ে যায়।

    মোঞ্জেল জানান, ফাঁকা মাঠে তিনি কোন পথঘাট দেখতে পান না। দূরে একটি বাড়ির আলো দেখে ওই বাড়িতে যান। ডাক দিলে বাড়ির মালিক এসে তাকে রাস্তা দেখিয়ে দেয়। রাস্তা ধরে হাটার একপর্যায়ে র‌্যাব তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর হাতে গ্রেপ্তার হওয়া সাগর দাস ও আ. রাজ্জাককে শ্রীপুর থানায় হস্তান্তর করেন। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় ভিকটিমের ছেলে মাহবুবুর রহমান বাদী হয়ে তিন ব্যক্তিসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত