শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অপরিণত প্রেমে আবেগের বাড়াবাড়ি, অতঃপর দুই মৃত্যু
  • অপরিণত প্রেমে আবেগের বাড়াবাড়ি, অতঃপর দুই মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিনিধি:

    মাগুরায় প্রেমিকের আত্মহত্যার খবর শুনে আত্মহনন করেছে প্রেমিকা। তারা দুজনই স্কুল শিক্ষার্থী। প্রেম ঘটিত মনোমালিন্যের জের ধরে মাগুরা পৌর এলাকার বরুনাতৈল ও তার পার্শ্ববর্তী গ্রাম বারাশিয়া গ্রামে ঘটেছে পৃথক এ ঘটনা ঘটেছে।

    আত্মহননকারী দুজন হচ্ছে- বরুনাতৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন মোল্যা (১৯) এবং পার্শবর্তী বারাশিয়া গ্রামের হিরোক মিয়ার মেয়ে এ্যানি খাতুন (১৬)। সুমন মাগুরা সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও এ্যানি মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

    সুমনের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার সকাল থেকে কিছুটা বিষন্ন ছিল সুমন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার শয়ন কক্ষের দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ অবস্থান করে। সন্দেহ হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সময় সুমনকে ডাকতে যায় তার পরিবারের সদস্যরা। এ সময় অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে সুমনকে ঘরের ভেতর আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সুমনের লাশ নামায়।

    পার্শবর্তী বারাশিয়া গ্রামের তরুনী এ্যানি সঙ্গে প্রেম ঘটিত বিষয়ে কয়দিন যাবৎ সুমনের মনমালিন্য চলছিলো। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় সুমন গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

    অন্যদিকে, প্রেমিক সুমনের আত্মহত্যার খবর শুনে আজ বুধবার সকালে নিজ ঘরে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা এ্যানি খাতুন।

    তার প্রতিবেশীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে এ্যানি ঘরে গিয়ে দীর্ঘক্ষণ দরজা বন্ধ করে থাকে। সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদরহাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

    সকাল ১০ টার দিকে এক প্রতিবেশীর মাধ্যমে সুমনের আত্মহত্যার খবর পায় এ্যানি। এর কিছুক্ষণের মধ্যে সে আত্মহননের এ ঘটনা ঘটায়।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘অপরিণত প্রেম ও আবেগের বশবর্তী হয়ে তারা এই আত্মহননের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তবে উভয় পরিবারের কেউ এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেননি। এ ধরনের প্রবণতা পতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা জরুরি।’

    উৎসঃ   কালের কণ্ঠ

    আরও পড়ুন

    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আবিষ্কারের মঞ্চে কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে স্কুল ফিডিং কর্মসূচির মিড-ডে মিল বিতরণে অনিয়মের অভিযোগ
    মাদ্রাসার ছুটির তালিকায় হ-য-ব-র-ল!