শিরোনাম
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর গাজার শিশুদের সাহায্যে দেড় কোটি টাকা তুললেন হামজা চৌধুরী সুনামগঞ্জে দেড় শতাধিক সিসি ক্যামেরা অকেজো: বাড়ছে অপরাধ করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • গাজার শিশুদের সাহায্যে দেড় কোটি টাকা তুললেন হামজা চৌধুরী
  • গাজার শিশুদের সাহায্যে দেড় কোটি টাকা তুললেন হামজা চৌধুরী

    গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের চিকিৎসাসেবা ও জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের লক্ষ্যে ১ লাখ পাউন্ডের বেশি—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার সমান—তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘নুজুম স্পোর্টস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সংগৃহীত হয়েছে। গত রোববার যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুসলিম ক্রীড়াবিদদের অধিকার রক্ষায় কাজ করা সংস্থা নুজুম স্পোর্টস বিশেষ নিলাম ও আলোচনা সভার আয়োজন করে। সংস্থাটি মূলত পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের অধিকার রক্ষায় কাজ করে।

    এই দাতব্য নিলামে হামজা চৌধুরীর ক্যারিয়ারের স্মরণীয় কিছু স্মারক বড় অঙ্কের বিনিময়ে বিক্রি হয়েছে। এর মধ্যে তার লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী জার্সি ৭ হাজার পাউন্ডে এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক ৩ হাজার পাউন্ডে নিলামে বিক্রি হয়। এই অনুষ্ঠান ও জার্সি-পদক বিক্রয় থেকে পাওয়া সমূদয় অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি সংস্থাকে দান করা হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে গাজার গুরুতর আহত শিশুদের উন্নত চিকিৎসাসেবা প্রদান এবং তাদের নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ করছে। নিলামে বেশ বড় অঙ্কে বিক্রি হয় হামজার স্মরণীয় স্মারকগুলো।

    নিজের এই উদ্যোগের সাফল্য নিয়ে ইনস্টাগ্রামে হামজা চৌধুরী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি অর্থ জমা করতে পেরেছি। যারা আমাকে এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন ও অর্থ দিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ তবে তিনি আক্ষেপ করে যোগ করেন, গাজার মানুষের চলমান ভয়াবহ দুর্ভোগের তুলনায় এই অবদান অত্যন্ত সামান্য। তিনি মনে করেন, এখনো অনেক কিছুই করার বাকি রয়েছে এবং ছোট ছোট প্রতিটি চেষ্টাই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। গাজার মানুষের দুর্ভোগের কথা স্মরণ করে এই তারকা ফুটবলার আরও বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে এই অর্জনের জন্য আমি বিনীতবোধ করলেও জানি, এত বিশাল দুর্ভোগের বিপরীতে এটি অত্যন্ত সামান্য একটি অবদান মাত্র।

    মানবিক এই দায়িত্ব শেষে এখন হামজা চৌধুরী জাতীয় দলের জার্সি গায়ে নামার অপেক্ষায় আছেন। সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচির কারণে আগামী ৫ই নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা হচ্ছে না। জাতীয় দলের কোচ থমাস ডুলি জানিয়েছেন, আগামী ৯ই নভেম্বর থেকে হামজা দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেন। সব কিছু ঠিক থাকলে ১১ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

    আরও পড়ুন

    অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড
    সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
    ব্যালন ডি’অরজয়ী বন্ধু হ্যারি কেইনকে কোহলির উষ্ণ অভিনন্দন
    এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ
    মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায়
    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে নাহিদ নেই
    অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা
    নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের রোমাঞ্চকর জয়