
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলে মর্মান্তিক ছাদ ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটা এই দুর্ঘটনায় অন্তত ২৮ শিশু ও একজন নারী শিক্ষিকা নিহত হয়েছেন। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, এ ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জনের বেশি। এর আগে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, স্কুলের ছাদ ধসে পড়ার পর বেশ কয়েকটি শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পরপরই হাসপাতালে ২৮ শিশুর মরদেহ আনা হয়। এছাড়া আহত অবস্থায় অন্তত ২০ শিশুকে সেখানে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকাজ শেষ করে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
