শিরোনাম
প্রধানমন্ত্রীর সফরের আগে সৈয়দপুরে বালু দিয়ে ঢাকা হলো ময়লার নিরাপত্তাজনিত কারণে রিয়াদের ফ্লাইট স্থগিত, দাম্মাম রুটে প্রস্তুতির আশা সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান চলতি মাসেই সরকারি কর্মচারীদের বাড়তি বেতন, ভাতা আগের হারেই বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়: গ্রেপ্তার ৪ বিশ্বজ্বালানির দুই প্রবেশদ্বারে অস্থিরতা ও বাংলাদেশের করণীয় অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সংবিধান বহাল রাখতে জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান
  • প্রচ্ছদ
  • রংপুর বিভাগ
  • প্রধানমন্ত্রীর সফরের আগে সৈয়দপুরে বালু দিয়ে ঢাকা হলো ময়লার
  • প্রধানমন্ত্রীর সফরের আগে সৈয়দপুরে বালু দিয়ে ঢাকা হলো ময়লার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক প্রস্তুতি ও সাজসাজ রব তৈরি হয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে চড়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুর শহরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। পরে বেলা ১১টায় পরিদর্শন শেষে পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

    প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশের দীর্ঘদিনের জমা ময়লার ভাগাড় বালুচাপা দিয়ে ঢেকে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে শহরজুড়ে সড়ক সংস্কার, ডিভাইডারে রঙ করা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শহরের বাসাবাড়ি, হাসপাতাল ও হোটেলের বর্জ্য উন্মুক্ত অবস্থায় ফেলে রাখার কারণে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধে যাতায়াত দুষ্কর ছিল। বছরের পর বছর দাবি জানিয়েও যে দুর্ভোগ মেটেনি, ভিআইপি সফরের প্রোটোকল রক্ষা করতেই তা লোকদেখানোভাবে তড়িঘড়ি করে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে এই পরিচ্ছন্নতা যেন সবসময় বজায় থাকে—এমন দাবি তাদের। এটি স্থায়ীভাবে অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তারা।

    গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের পরিচিত ময়লার স্তূপটি আর আগের অবস্থায় নেই। সেখান থেকে কিছু আবর্জনা সরিয়ে ওপর থেকে বালু দিয়ে ঢেকে দেওয়ায় এলাকাটি সাময়িকভাবে পরিচ্ছন্ন রূপ নিয়েছে। পূর্বে যাতায়াতের সময় পথচারীদের নাক চেপে চলাচল করতে হলেও বর্তমানে দুর্গন্ধ কমে যাওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।

    এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রী পৌর এলাকার ওই সড়ক ব্যবহার করে রংপুরে যাবেন। সফর উপলক্ষে শহরের সৌন্দর্যবর্ধন ও প্রোটোকল রক্ষার অংশ হিসেবে বিভিন্ন এলাকার আবর্জনা পরিষ্কার, রাস্তা সংস্কার ও ডিভাইডারে রঙ করার কাজ চলছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ময়লার স্তূপগুলোতে বালুচাপা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    আরও পড়ুন

    রংপুরে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত
    গাইবান্ধায় প্রেমঘটিত ঘটনায় কিশোর ও তরুণীর প্রাণহানি
    বিলুপ্তির পথে ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ঝিনুকের চুন তৈরির শিল্প
    শীতের ছবি
    পঞ্চগড়ে শীতের আমেজ, দিন দিন কমছে তাপমাত্রা
    স্ত্রী তালাক দিয়েছে, ক্ষোভে সিঁদ কেটে শ্বশুর বাড়িতে চুরি
    বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই