
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪ জন রোগী দেশের ভিবিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে এসেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা আসছেন। যারা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন, তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গত রোববার দুপুরে হাসপাতালটি উদ্ভোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
