
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
মহান স্বাধীনতার নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে জুন) বিকাল সাড়ে ৪ টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল আনন্দ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ এস এম জগলুল হায়দার, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।
ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জি, প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল।
মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আবদুস সবুর প্রমুখ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা ও ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে এবং আবারও ক্ষমতায় আসতে পারে সে জন্য দলের প্রতিটি নেতাকর্মী সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
