
শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার কালিগঞ্জে সুশীলন এর উদ্যোগে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে অসহায় হত-দরিদ্র পরিবার ও দলীয় সদস্যদের মাধ্যমে পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে ভোগ্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন। শুক্রবার (২৯ এপ্রিল ) সকাল ১০টায় কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয় এর সুশীলন সংস্থার উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু ও প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। ৭০০ শত অসহায় প্রতিবন্ধী সহ হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।বাংলাদেশ সংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবে তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ। কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শিমুল হোসেন, জাহাঙ্গীর আলম ও খবর টিভির প্রতিনিধি সাংবাদিক ইমন হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন এর এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম,
হিসাব রক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার, সেন্ট্রাল ম্যানেজার মহাসিন আলম, অভ্যন্তরীণ অডিট অফিসার রবীন্দ্রনাথ, শোয়েব আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে ৭০০ শত পরিবারের মধ্যে সোলা ৫০০ গ্রাম , পেঁয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, বুট ৫০০ গ্রাম, মুড়ি ১ প্যাকেট, লবণ ৫০০ গ্রাম, লাচ্চা সেমাই ৩০০ গ্রাম, ব্যাগ ১টি করে বিতরণ করা হয়।
