
শিমুল হোসেন,স্টাফ রিপোর্টারঃ
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারনে জনসচেতনামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ করেন।
শুক্রবার (২৮ই নভেম্বর) বিকাল ৫ টায় বিষ্ণুপুর ইউনিয়ন এর সাপ্তাহিক মুকুন্দ মধুসূদন পুর চৌমুহনী হাটে সহ বিভিন্ন দোকান মোড় মাস্ক বিতরণ করেন।
এসময় মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বাবু পীযূষ কান্তি রায়, ইউপি সদস্য জি এম আব্দুল কাদের,সাংবাদিক তাপস কুমার ঘোষ।
শফির উদ্দিন সবুজ, উদয় কর্মকার,আবু সাঈদ, শরিফুল ইসলাম প্রমুখ। বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
এ সময় পথসভায় বক্তব্য রাখেন ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম তিনি বলেন।
জনসাধারণকে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে চলার জন্য অনুরোধ করেন,এসময় যাদের মুখে মাস্ক নেই, তাদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।
তিনি আরো বলেন,সরকারি নির্দেশনা, মুখে মাস্ক নেই তাদের সকল প্রকার সেবা দেওয়া বন্ধ থাকবে।
কোভিট- ১৯ থেকে মুক্ত থাকার জন্য ইউনিয়নের প্রতিটি মানুষকে মাস্ক পরিধান করার জন্য তিনি অনুরোধ করেছেন।
