
রাজধানীর রায়েরবাজার টিলাবাড়ি এলাকায় এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
বুধবার (২১ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে।
যানাযায়, রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে অচেতন অবস্থায় সাজেদা নামে এক গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ফরহাদ বলেন,এক বছর আগে টিটুর সাথে সাজেদার বিয়ে হয়।বিয়ের কিছুদিন যেতেই পাঁচ লক্ষ টাকা যৌতুক চায়। না দেয়ায শুরু করে তার উপর নির্যাতন। আজ ভোর রাতে সে আমার বোনকে বালিশ চাপা দিয়ে মেরে পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাজেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
