শিরোনাম
২৯ বছরেও লক্ষ্মীপুর বিসিকে মেলেনি কাঙ্ক্ষিত শিল্পায়ন যুব উন্নয়নের প্রশ্নফাঁস: সন্দেহের তীর কর্মকর্তা–কর্মচারীদের দিকে সৌদিগামী মানবিক ফ্লাইটে সানার অনুমতি বাধ্যতামূলক করল ইয়েমেন দিল্লি পুলিশ হেফাজতে থাকা কেজরিওয়াল ও মমতাকে মুক্তি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারি লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দিলেন স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের ভিসা জটিলতায় ওমান সফর পিছিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • হাইমচরে ২০০ নিম্নবিত্ত পরিবার পেলো পুলিশের মানবিক সহায়তা
  • হাইমচরে ২০০ নিম্নবিত্ত পরিবার পেলো পুলিশের মানবিক সহায়তা

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।
    হাইমচরে কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়া ২০০ নিম্নবিত্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পুলিশমবার (২ আগস্ট) দুপুরে হাইমচর থানা চত্বরে অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন পুুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
    এসময় দুইশ’ অসহায় মানুষের মাঝে চাউল, ডাল, তেল, পেয়াজ, রসুন লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

    হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ। তিনি বলেন, আমরা পুলিশের পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রম চালু করেছি। যাদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে তারা মূলত এখন পর্যন্ত কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়নি এমন লোকদেরই আমরা নির্বাচন করছি। আমাদের বিট পুলিশের মাধ্যমে আমরা সেই লোকগুলোকে খুজে বের করছি। এর বাইরেও যদি কেউ থাকে আমরা তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করছি এবং ভবিষ্যতেও করব।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত