
অনলাইন ডেক্স:
দেশে করোনায় মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে গতকাল রবিবার ১০২ জন, শনিবার ১০১ এবং তার আগের দিনও ১০১ জন মারা যান। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ২৭১ জন। এ নিয়ে সরকারি হিসেবে শনাক্ত হলেন সাত লাখ ২৩ হাজার ২২১ জন। সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।
২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ২১২টি আর পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৫২টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৬৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১২ জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ১০ জন।
