
শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি
নির্দেশনায় মাক্স বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নলতা ইউনিয়নের বিভিন্ন প্রাইমারি স্কুল ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কিন্টারগার্ডেন স্কুলে নিজ উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী মাক্স সরবরাহ করেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম (তুফান)। এসময় তিনি ইউনিয়নের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা আহছান উল্লাহ প্রি ক্যাডেট এন্ড স্কুল ও নলতা মাদ্রাসায় মাস্ক পৌঁছে দেন।
খাদেমুল ইসলাম তুফান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা রক্ষায় এমপি মহোদয়ের নির্দেশনার আজ বৃষ্টির মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাক্স দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাক্স পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাক্স বিতরণের সময় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ তারিকুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন, সাকিন আল মামুন রাজু, আকাশ সরকার,আজমীর আহছান, জাহিদ হাসান সানি প্রমুখ উপস্থিত ছিলেন।
