শিরোনাম
গণভোটের রায় না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির শিডিউল জটিলতায় চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ের কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে অনিশ্চয়তা? শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, থাকবে মাসিক বেতন প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন ফরিদপুরে চীনা তরুণের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলায় বাবুর্চি ও তাঁর সহকারীর মৃত্যু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় মাদকাসক্ত বিপ্লব আটক
  • কালিগঞ্জে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় মাদকাসক্ত বিপ্লব আটক

    ধনাগোদা বার্তা.

     

     

    শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে পশুপতি সরকার নামে এক  প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় বিপ্লব সরকার নামে ১ মাদকাসক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশের হাতে আটককৃত মাদকাসক্ত বিপ্লব সরকার (২৬) গোবিন্দ কাটি গ্রামের অরবিন্দু সরকারের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায় গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে একই এলাকার মাদকাসক্ত বিপ্লব সরকারের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে বুধবার বেলা আনুমানিক ১১ টার দিকে বিপ্লব সরকার হঠাৎ করে বিদ্যালয়ে প্রবেশ করে অফিস কক্ষে ঢুকে প্রকাশ্যে এলোপাতাড়ি মারপিট শুরু করে ।

    ওই সময় খবর পেয়ে অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী ‘রা এসে মাদকাসক্ত বিপ্লবকে ধরে গণধোলাই দিয়ে থানায় খবর দেয় । খবর পেয়ে থানার উপ পরিদর্শক  প্রদীপ সরকার ঘটনাস্থলে যেয়ে বিপ্লবকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনার সত্যতা জানার জন্য থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের  নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান জনরোস থেকে বাঁচাতে বিপ্লবকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,