শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা
  • কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা এবং নেতৃত্ব বিকাশে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী।

    প্রতিযোগিতার শুরুতে নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মার্বেল চামচ দৌড়, হাড়িভাঙ্গা ও বালিশ পাসিং খেলা। পরে মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ, যেখানে এক নম্বর পুরুষ দল ১–০ গোলে দুই নম্বর পুরুষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    সমগ্র প্রতিযোগিতা পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের মাস্টার কোর্স তাপস কুমার সরকার, সহকারী শাহাদাত হোসেন ও মাসুম হোসেন। ধারাভাষ্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের এমএইচপিএসএস অফিসার বিল্লাল হোসেন।

    খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজনে মেয়ে শিশুদের অংশগ্রহণে একাধিক দলীয় খেলা ও শিক্ষামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের সহযোগিতা, নেতৃত্ব, সম্মানবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

    অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয় এটি সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও গঠনমূলক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,