শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চাঁদপুরের জনপ্রিয় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটি গঠন।
  • চাঁদপুরের জনপ্রিয় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটি গঠন।

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিবেদক :
    চাঁদপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”র ২০২৬ সালের নবগঠিত উপদেষ্টা কমিটি গঠিত হয়। ১৩ জন উপদেষ্টা সদস্যবিশিষ্ট সদস্য নিয়ে ১ বছর মেয়াদি এই কমিটি গঠিত হয়।

    শুকবার ( ০৭ই নবেম্বর ) সংগঠনটির সভাপতি মঞ্জুর হোসেন সজিব সাহেব ও সাধারন সম্পাদক সাহাবদ্দিন সাহেবের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উপদেষ্টা কমিটি ১৩ জন উপদেষ্টা ঘোষণা করা হয়। উক্ত উপদেষ্টা কমিটির সদস্যরা হল,

    প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ ওমর ফারুক। উপদেষ্টাঃ- ১.মনির হোসেন। ২.জাকির হোসেন সোহাগ। ৩.রবিউল আলম সাদ্দাম। ৪.রহমত উল্লাহ পাটোয়ারী। ৫.নেয়ামত উল্লাহ। ৬.আনোয়ার হোসেন। ৭.আহসান হাবীব খাজা। ৮.এনামুল হক। ৯.এমরান হোসেন। ১০.আবু ইউসুফ। ১১.মোতাহের হোসেন। ১২. মো: মমিন।

    সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, সম্মলিত ভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে যতটুকু অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ❝দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা❞। এই সংস্থাটি সবসময় মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন। আমাদের সদস্যদের প্রধান দায়িত্ব হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-দুর্ভোগে কার্যকর উদ্যোগ নেওয়া। মানবিক মূল্যবোধকে সামনে রেখে আমরা যদি একে অপরের সহায় হয়ে কাজ করি, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব। আমি আশা করি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা কমিটির সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।

    সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন সাহেব বলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা ২০১৯ সাল থেকে মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সদস্যরা স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিবর্তনের পথে এগিয়ে চলেছে, যা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা সামর্থ্যনুযায়ী সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এছাড়াও আমরা তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে বিগত প্রায় ৭ বছর কাজ করেছে। অতীতের ন্যায় আগামীতেও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে, ইনশা’আল্লাহ।

    নবগঠিত প্রধান উপদেষ্টা ওমর ফারুক সাহেব বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করার জন্য। সংগঠনের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নত করা। এই দায়িত্ব শুধু আমার একার নয়, বরং এটি আমাদের সবার সম্মিলিত প্রয়াসের ফসল। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,