শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • ধানেরশীষ বিজয়ের প্রতীক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কাজী মো. আলাউদ্দীন
  • ধানেরশীষ বিজয়ের প্রতীক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কাজী মো. আলাউদ্দীন

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা):
    আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী কাজী মো. আলাউদ্দীন।

    তিনি বলেন, ধানেরশীষ শুধু একটি প্রতীক নয়, এটি এই জনপদের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই ভেদাভেদ ও প্রোপাগান্ডা ভুলে সবাইকে ধানেরশীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

    শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমতলা মোড়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। পরিচালনা করেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসানুর রহমান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী, সাবেক তথ্য সম্পাদক সাংবাদিক এম. হাফিজুর রহমান শিমুল, দক্ষিণ শ্রীপুর বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাপুঁইসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান ও জাতীয় সংহতির এক অনন্য দৃষ্টান্ত। এই দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

    অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,