শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু আইসিডিডিআরবি ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাবে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা
  • ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাবে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা

    ধনাগোদা বার্তা.

    করোনা মহামারির কারণে এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের জন্য আদায় করা পরীক্ষার্থীদের টাকার অব্যয়িত অংশ ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে বোর্ড। শিক্ষা বোর্ডগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এ অর্থ ফেরত দেবে। আর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এই অর্থ ফেরত দেবে। পরীক্ষার্থীরা কত টাকা ফেরত পাবেন সে হিসেব দিয়েছে ঢাকা বোর্ড।

    বুধবার (৩ নভেম্বর) ঢাকা বোর্ড থেকে জারি করা এক নির্দেশনায় সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে।ঢাকা বোর্ড থেকে জানা গেছে, ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে তাদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের যেসব পত্র বা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে সেসব বিষয় ছাড়া অন্য বিষয় বা পত্রের জন্য আদায়কৃত বোর্ড নির্ধারিত ফি থেকে পত্র প্রতি (তত্ত্বীয়) ৩০ ত্রিশ টাকা করে ফেরত পাবেন।

    পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা বোর্ড নির্ধারিত ফি থেকে বিষয় প্রতি ২০ টাকা ফেরত পাবেন। আর আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য বোর্ড ফিয়ের ৩০ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য বোর্ড ফির ৩০ টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

    বোর্ড থেকে জানা গেছে, পরীক্ষার্থীদের ফেরত দেওয়া টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে।

    ঢাকা বোর্ড আরও জানিয়েছে, এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে এবং ন্যূনতম এক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা শিক্ষার্থীরা ফেরত পাবেন। এছাড়াও আইসিটি বিষয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে আদায় করা ২৫ টাকা এবং চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীদের ফেরত দিতে হবে।বোর্ড আরও জানিয়েছে, ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না তাদের কেন্দ্র ফি বাবদ আদায় করা ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। এসব শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের অতিরিক্ত আরও ২৫ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ প্রতিষ্ঠান থেকে আদায় করা ১০ টাকা পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে।

    বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ডের দেওয়া অবায়িত অর্থ ও অবায়িত কেন্দ্র ফি গ্রহণ করবে।

    আরও পড়ুন

    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আবিষ্কারের মঞ্চে কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে স্কুল ফিডিং কর্মসূচির মিড-ডে মিল বিতরণে অনিয়মের অভিযোগ
    মাদ্রাসার ছুটির তালিকায় হ-য-ব-র-ল!