শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হরিনায় জেলি মিশ্রিত ১০৪৪ কেজি চিংড়ি মাছসহ ২ জন আটক । হাইস গাড়ি জব্দ
  • হরিনায় জেলি মিশ্রিত ১০৪৪ কেজি চিংড়ি মাছসহ ২ জন আটক । হাইস গাড়ি জব্দ

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী:

    চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়নে হরিনা ফেরিঘাটে নৌ ফাঁড়ি ইনচার্জ মোঃ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে হাইস গাড়ি বোঝাই জেলি মিশ্রিত ১০৪৪ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করেছে।

    বুধবার ভোরে হরিনা ঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টমেট্রো চ ১১-৫০৬২ হাইস গাড়ি আটক করে।

    হাইস গাড়ি তল্লাশি করে একে একে ২৮টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত ১০৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করে। জেলি মিশ্রিত চিংড়ি মাছ খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খুলনা বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিনা ঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে অসাধু ব্যবসায়ী।

    ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনাঘাট এ অভিযান চালিয়ে হাইস গাড়ি বোঝাই ১০৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ সময় গাড়ি চালক ও হেলপার সহ ২ জনকে আটক করা হয়েছে।

    এ ঘটনা ২ জনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলি মিশ্রিত মাছ ধরতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,