শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচরে গণসংযোগ ও জেলেদের সাথে মতবিনিময় করলেন শেখ ফরিদ আহমেদ মানিক
  • হাইমচরে গণসংযোগ ও জেলেদের সাথে মতবিনিময় করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে হাইমচর উপজেলা উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ ও জেলেদের সাথে মতবিনিময় করেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান এবং স্থানীয় জনগণের নানা সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন।

    পরে সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে জেলেদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন শেখ ফরিদ আহমেদ মানিক। সভায় জেলেরা তাদের নানা সমস্যা তুলে ধরলে তিনি সেগুলো সমাধানের আশ্বাস দেন।

    সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “যারা নৌকা থেকে চাঁদা নিয়েছে, তারা এখন এলাকায় নেই। তাদের অপকর্মের ফলেই তারা পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি সেই পথে হাঁটবে না। যার যা প্রাপ্য, তার প্রাপ্যটা আমরা দিতে চাই। আপনারা আমাদের একটু সময় ও সুযোগ দিন।”

    তিনি আরও বলেন, “১৫ বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। যারা জেলেদের হয়রানি করছে, তাদের নাম দিন — সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যেন অল্প টাকার লোভে ছোট ইলিশ বিক্রি না করেন, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ ধরা পড়লে ঘুষ দেবেন না; অন্যায় করলে শাস্তি পাবেন, না করলে আমরা পাশে থাকব।”

    বিএনপি নেতা স্মরণ করেন, “গত ১৭ বছরে আমাদের অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণরা জীবন দিয়েছে। আপনারা টানা তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

    হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

    দুপুরে হরিনা ফেরীঘাট ও জেলে পরিবারের খোঁজ খবর নিতে চাঁদপুর ৩ (সদর – হাইমচর) আসনের ধানের শীষের কন্ডারী শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনী গন সংযোগ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,