শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার ইয়াবাসহ মাসুদ রানা আটক
  • হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার ইয়াবাসহ মাসুদ রানা আটক

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    হাইমচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    রবিবার (১৬ নভেম্বর) রাতে হাইমচর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক উল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

    অভিযানের সময় হাইমচর থানাধীন পূর্ব চরকৃষ্ণপুর এলাকার জনৈক আবুল কবিরাজের বাড়ির সামনে আধা পাকা রাস্তার উপর থেকে মাসুদ রানা ওরফে মাসুদ তপাদার (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। মাসুদ তপাদার উপজেলার চরভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং হযরত আলী তপাদারের পুত্র। তার হেফাজত থেকে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    হাইমচর থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে থানায় হাজির করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।

    হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, “যৌথ বাহিনীর এই অভিযানে এই মাদক কারবারিকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

    তিনি আরও বলেন, স্থানীয় এলাকা থেকে মাদক নির্মূলের জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,