
মোঃ হোসেন গাজী।
মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি রোববার। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।
১৯ জানুয়ারি (রবিবার) বিকেলে মহসিন মিয়া কিশোর এর পরিচালনায় এবং আব্দুর রহমান কবিরাজের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাষ্টার।
প্রধান অতিথির বক্তব্যে সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন জিয়াউর রহমান। বাংলার মানুষ জীবনের মৌলিক প্রয়োজন খাদ্য,বস্ত্র,শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান নিয়ে দুশ্চিন্তায় ভোগে, পিছিয়ে পড়েছে শিক্ষায়, নেতৃত্বে, হারিয়েছে ভোটাধিকার আর সেই সাথে ডুবে গেছে গণতন্ত্র। এমন সংকটকাল অতিক্রম করার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার মেধা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা, দেশপ্রেম, নেতৃত্বের কৌশল ও আদর্শ এই বাংলার মানুষের জন্য বাতিঘর হয়ে উঠে । লাইট হাউস বা বাতিঘর যেমন করে নিরুদ্দেশ নাবিককে সঠিক পথের নির্দেশনা দেয়, তেমনি জিয়াউর রহমানের জীবনাদর্শ যুগে যুগে কালে কালে আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মোঃ মোক্তার দেওয়ান, কুদ্দুস মিয়া, মোঃ জিন্না কবিরাজ, ,উপজেলা যুবদলের নেতা মোঃ ফারুক পেদা, সদস্য মোঃ আলমগীর হোসেন আসিফ, যুবদলের নেতা নুরে আলম ঝিকু,মোঃ জাকির সরদার, মোঃ তুহিন, মানিক জমাদার,মোঃ জুয়েল, ছাত্রদলের নেতা মোঃ আল আমিন, মোঃ দেলোয়ার হোসেন, শাকিল পাটওয়ারী,মোঃ সিয়াম আখন, মিনহাজ হোসেন, মোঃ তিলক সহ ওয়ার্ড,ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।
