শিরোনাম
নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা সংসদের নিম্নকক্ষ ৪ ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য
  • টয়লেটে বসে স্মার্টফোন ব্যবহারে বাড়ছে প্রাণঘাতী রোগ
  • টয়লেটে বসে স্মার্টফোন ব্যবহারে বাড়ছে প্রাণঘাতী রোগ

    ধনাগোদা বার্তা.

    স্মার্টফোন এক মিনিট হাতে না থাকলে অনেকেই নিজেকে অসহায় মনে করেন! স্মার্টফোন ছাড়া এখন এক মিনিট কাটানোও কঠিন। অনেকেই টয়লেটে যান হাতে ফোন নিয়েই। তবে এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ, এমনই বলছে গবেষণা।

    সম্প্রতি সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্রে উঠে এসেছে এমনই তথ্য। গবেষকরা দাবি করেছেন, ৫০ শতাংশের বেশি অস্ট্রেলিয়ার মানুষ ও ৮০ শতাংশেরও বেশি আমেরিকান টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন।

    ৬০ শতাংশের বেশি ব্রিটিশ নাগরিক টয়লেটে যান হাতে মোবাইল ফোন নিয়ে। ভারতীয়রাও দৌড়ে পিছিয়ে নেই। ৭০ শতাংশের বেশি ভারতীয় একই কাজ করেন। এর ফলে যেসব সমস্যার ঝুঁকি বাড়ছে সেগুলোরও তালিকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। জেনে নিন কী বলছে গবেষণার তথ্য-

    ফোন হাতে টয়লেটে গেলে অজান্তেই অনেকটা সময় কাটানো হয় সেখানে। ফলে মলদ্বারে চাপ পড়ে। এতে অর্শরোগের আশঙ্কা বাড়ে।

    শুধু অর্শই নয়, দীর্ঘক্ষণ শৌচালয়ে বসে থাকলে মলদ্বারের শিরাতেও চাপ পড়ে। সেখানেও প্রদাহ হতে পারে। এতে পাইলসের মতো মলদ্বারের নানা অসুখও বাড়তে পারে।

    একইসঙ্গে টয়লেটের স্যাঁতস্যাঁতে পরিবেশ হাজারও জীবাণুর আঁতুরঘর। যখন আপনি টয়লেটে ফোন ব্যবহার করবেন তখন জীবাণু সেখানে বাসা বাঁধবে।

    এর মধ্যে ইকোলাইয়ের মতো জীবাণুও থাকে। সেগুলি পরবর্তী সময়ে নানা ধরনের সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তবে সবচেয়ে বিপজ্জনক হলো সালমোনেল্লার মতো জীবাণু।

    ফোনে সহজেই এই জীবাণু বাসা বাঁধতে পারে। এই জীবাণুর কারণেই ফোন ব্যবহারের সময় গরম হয়ে যায়। গরম পরিবেশে সালমোনেল্লার মতো জীবাণু অতি দ্রুত বংশবৃদ্ধি করে।

    পরে সেটি ছড়িয়ে পড়ে শরীরে। নানা ধরনের সংক্রমণ ঘটাতে পারে এই জীবাণু। যদি কারও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তাহলে এসব সংক্রমণ প্রাণঘাতীও হয়ে উঠতে পারে তাদের জন্য। তাই এখন থেকে টয়লেটে ফোন হাতে যাওয়ার আগে একবার নিজের স্বাস্থ্যের বিষয়ে ভাবুন।

    আরও পড়ুন

    দেশে হামের উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি
    স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকের অর্জিত জ্ঞানের প্রসারে গুরুত্বারোপ
    দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
    ডা. মহিবুল্লাহ্‌ সৌরভের লিখা কবিতা “একুশ”
    সাংবাদিক মাহফুজ মল্লিকের নবজাত শিশু লাইফ সাপোর্টে -মা ভর্তি ঢাকা মেডিকেলে
    মতলব দক্ষিণে মীম জেনারেল হসপিটালের পরিচালক কর্তৃক সাংবাদিকদের সাথে অশোভন আচরণ
    মতলব দক্ষিণে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত
    বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান