শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ব্যাবসায়ী হাসান আলী হত্যার ঘটনায় চারদফা দাবী ও সপ্তাহব্যাপী কালো পতাকা উত্তোলন
  • ব্যাবসায়ী হাসান আলী হত্যার ঘটনায় চারদফা দাবী ও সপ্তাহব্যাপী কালো পতাকা উত্তোলন

    ধনাগোদা বার্তা.

    গাইবান্ধা প্রতিনিধি:
    গাইবান্ধার পাদুকা ব্যবসায়ী হাসান আলী হত্যার প্রতিবাদে ৪ দফা দাবিতে বৃহস্পতিবার সপ্তাহব্যাপী কর্মসূচী শুরু করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১১টা থেকে সপ্তাহব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা এবং ২ মে স্থানীয় গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচী। হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ এই কর্মসূচীর আয়োজন করে।

    গাইবান্ধা নাট্য সংস্থা চত্বরে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপ। এসময় এবং জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, মিহির ঘোষ, গোলাম মারুফ মনা, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জিয়াউল হক জনি, জাহাঙ্গীর কবীর তনু, শহিদুল ইসলাম শান্ত, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

    বক্তারা হাসান আলী হত্যার দায়ে অবিলম্বে ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হচ্ছে হাসান হত্যার সকল আসামিদের গ্রেফতার, সদর থানার বর্তমান ওসির অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,সুষ্ঠ বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলা থেকে অবিলম্বে অবৈধ সুদ ও দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ। সভায় বক্তারা আরও উল্লেখ করেন, অবিলম্বে দাবিসমূহ পূরণ না হলে পরবর্তী লাগাতার এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
    উল্লেখ্য, সুদের টাকা পরিশোধ না করায় গত ৫ মার্চ পাদুকা ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিস্কৃত উপ-দপ্তর স¤পাদক শহরের চিহ্নিত দাদন ব্যবসায়ী মাসুদ রানা। এরপর গত ১০ এপ্রিল মাসুদ রানার বাড়ির টয়লেট থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত