শিরোনাম
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে ওয়াকআউট করল বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের বাসযোগ্য দেশ গড়তে দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া ডাকসুর প্রচেষ্টায় সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ফোন ফেরত পেলেন সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩ বোমা ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন বাহিনী স্বাস্থ্যসেবায় চিকিৎসকের অর্জিত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছানো জরুরি পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বিএনপির সংবাদ সম্মেলন
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বিএনপির সংবাদ সম্মেলন

    কুমিল্লার মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে স্থানীয় উপজেলা বিএনপি। গতকাল সোমবার উপজেলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী দাবি করেন, তার বিরুদ্ধে আনা শারীরিক নির্যাতনের এই অভিযোগ ভিত্তিহীন এবং এটি একটি মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ।

    ঘটনার বিবরণ দিয়ে রমিজ উদ্দিন জানান, গত ৮ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলী হোসেনের সাথে তার তর্কাতর্কি হয়েছিল। তিনি স্পষ্ট করেন যে, সেখানে আলী হোসেনের সঙ্গে কেবল সামান্য কথা-কাটাকাটি হয়েছে, কিন্তু শারীরিক লাঞ্ছনার কোনো ঘটনাই ঘটেনি। অথচ পরবর্তী সময়ে আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়ে রমিজ উদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের দাবি তোলেন।

    সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সদস্যসচিব এমএম মিজানুর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম, আনিছুর রহমান, আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, নুর উদ্দিন মিন্টু এবং সোলাইমান হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অভিযোগ আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

    আরও পড়ুন

    ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা করল চউক
    সাংবাদিক বাবু বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন: মেয়র শাহাদাত
    চুয়েট থেকে উদ্ধার ভিসি, ক্যাম্পাসে ফেরার ওপর নিষেধাজ্ঞা
    কাদের মির্জাসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
    রাউজানে সম্পন্ন মাহফুজুল হায়দার রোটনের জানাজা ও দাফন
    চুয়েট উপাচার্যকে ভবনে অবরুদ্ধ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা
    প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীকে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
    চট্টগ্রামে ওমরাহযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত