৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জে সোনাতলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবী হত্যা।
  • কালিগঞ্জে সোনাতলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবী হত্যা।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

    কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহিনা রাসুল ওরফে হাসি (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ও শ্বশুর কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মাহমুদুল হাসানের ওরফে মিল্টনের স্ত্রী ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টার দিকে সোনাতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।

    নিহতের শশুর মোবারক গাজী জানান, গত বুধবার রাতে পরিবারের সবাই একসাথে বসে খেয়েছেন।পরের দিন সকাল সাড়ে ৯ টার সময় বাথরুমের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে মেঝেতে বসারত অবস্থায় তার পুত্রবধূকে দেখতে পায় । পরবর্তীতে এলাকাবাসী কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করে।

    পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন যাবত শাহিনা ও মাহমুদুলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এজন্য তার স্ত্রী বাপের বাড়িতে ছিল । গত তিন দিন আগে মাহমুদুল ঢাকা থেকে এমএমসি পরিক্ষা দিয়ে বাড়ি ফিরে শ্বশুর বাড়ি থেকে হাসিকে নিয়ে আসে। গত বুধবার রাতে শাহিনার সাথে যৌতুকের টাকা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এসময় মাহমুদুল তার স্ত্রীকে মারধর করে। পরের দিন সকালে বাথরুমের আড়ার সাথে তাকে গলায় ওড়না পেঁচানো মেঝেতে বসারত অবস্থায় দেখতে পাওয়া যায়।

    নিহতের স্বামী মাহমুদুল হাসান বলেন,তার স্ত্রী’র মাথার সমস্যা ছিলো। এজন্য সে আত্মহত্যা করেছে। তবে সাথে শাহিনার কোন ঝগড়া হয়নি। শাহিনাকে পরিকল্পিতভাবে হত্যা করে বাথরুমের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখেছে তার স্বামী দাবি এলাকাবাসীর। ইতিমধ্যে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মাহমুদুল হাসান ও শ্বশুর মোবারক আলীকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল এর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।

    আরও পড়ুন

    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে স্কুল ফিডিং কর্মসূচির মিড-ডে মিল বিতরণে অনিয়মের অভিযোগ
    নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন আটক
    ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ: আহবায়ক নাভিদ নওরোজ এবং সদস্য সচিব তৌহিদ হোসেন
    জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাঃ সরকার শামীমের ফ্রি মেডিকেল ক্যাম্প