
শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টোনা বাঁহশদা গোবিন্দ কাটি থেকে সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী হিসেবে ভাস্কর মন্ডল, জন সাধারনের সেবা করতে চান। তিনি দীর্ঘদিন যাবত সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।এছাড়াও করোনা কালীন দুর্যোগের সময় খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে থেকে আর্থিক সাহায্যে করে আসছেন।এলাকার কোন অসহায় ও দরিদ্র মানুষ তার কাছে গেলে যতটুকু সম্ভাব হয় তিনি সহযোগিতা করে থাকে, সহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী ভাস্কর মন্ডল,বলেন আমি মেম্বার হলে আমার ওয়ার্ডের রাস্তা ঘাট উন্নয়ন, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকব।এলাকাবাসী পাশে এখনও আছি ভবিষ্যতেও পাশে থাকব।একটি আধুনিক ডিজিটাল মডেল ওয়ার্ড গড়তে সবাইকে নিয়ে কাজ করবো। তিনি আরো বলেন গরীব দুঃখী মানুষের কল্যাণে নিজেকে উজার করে দিতে চাই।
