শিরোনাম
ওসমানী বিমানবন্দরে অন্তঃসত্ত্বা যাত্রীকে ফ্লাইটে উঠতে বাধা, বাতিল ভ্রমণ সাড়ে ছয় ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন মুন্সি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী বাগেরহাটের চিতলমারীতে অবাধে চলছে অতিথি পাখি শিকার সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৮০ কারখানায় ছুটি ঘোষণা রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • চট্টগ্রামে এইচএসসি: ৬ কলেজে শতভাগ পাস, শূন্য পাস ৩টি প্রতিষ্ঠানে
  • চট্টগ্রামে এইচএসসি: ৬ কলেজে শতভাগ পাস, শূন্য পাস ৩টি প্রতিষ্ঠানে

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম অঞ্চলে পাসের হার সামান্য নিম্নমুখী হয়েছে। এবার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ, যা গত বছর ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবার মোট ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৯৭ জন। এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়ার হার প্রায় অর্ধেক কমেছে। এ বছর সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ।

    ফলাফলে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ছয়টি কলেজ। এর মধ্যে বাড়বকুন্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩৪ জন অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৪ জন, কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭ জন, কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬০ জন, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস নিশ্চিত করেছে।

    অন্যদিকে, শূন্য পাসের তালিকায় রয়েছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে মেরন সান কলেজ থেকে দুইজন, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউই পাস করতে পারেননি।

    জেলাভিত্তিক ফলাফলের দিকে তাকালে দেখা যায়, চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ। অন্যান্য জেলায় পাসের হার তুলনামূলক কম। কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪ শতাংশ, বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সামগ্রিকভাবে জিপিএ-৫ প্রাপ্তির এই বড় ধরনের পরিবর্তন শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জনের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    আরও পড়ুন

    নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য
    উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু
    কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
    কর্ণফুলীতে মমতার উদ্যোগে ৪ হাজার ৫০০ চারা বিতরণ
    চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা
    উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ
    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়তে বিশেষ উদ্যোগ মেয়র শাহাদাতের