শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ‘আলহাজ ওচমান গনি পাটওয়ারী’র আহবান
  • চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ‘আলহাজ ওচমান গনি পাটওয়ারী’র আহবান

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুর প্রতিনিধি :
    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ‘আলহাজ ওচমান গনি পাটওয়ারী’ জেলাবাসীর প্রতি আহবানে জানিয়েছেন যে,

    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চাঁদপুর জেলাবাসির প্রতি রইল আন্তরিক মোবারকবাদ।মহামারি করোনার দ্বিতীয় ঢেউ সারাদেশে আছড়ে পড়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার। সৃষ্টি করছে নতুন নতুন রেকর্ড। এই মহামারি থেকে দেশবাসিকে সুরক্ষা দিতে ও তাদের জানমাল রক্ষার জন্য করোনার প্রথম ঢেউ যেভাবে সফলভাবে মোকাবেলা করেছেন বর্তমান সরকার, ঠিক একইভাবে দ্বিতীয় ঢেউ হতে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেসকল নির্দেশনা দিয়েছেন দেশবাসী স্বাস্থ্য সুরক্ষার বিধিবিধান গুলো অর্থাৎ মাক্স পরা, ঘনঘন হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া ইত্যাদি মেনে চললে করোনার দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে ইনশাল্লাহ।

    তিনি আরো বলেন, জেলা পরিষদ একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালি করার জন্য বহুমুখি প্রদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতা বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদ জন প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবামূলক প্রকল্প গ্রহণ করেছি। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গনে অমর একুশের ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে শহিদ মিনার নির্মাণ প্রকল্প গ্রহন এবং তা বাস্তবায়ন করছি। জেলার প্রত্যেকটি উপজেলায় স্বাধীনতার স্মৃতি স্তম্ভ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জা, প্যাগোডা সংস্কার ও নির্মাণের প্রকল্প গ্রহণ করেছি। তাছাড়াও জেলার বিভিন্ন স্থানে ছোট বড় ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছি।

    চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে চাঁদপুর পৌরসভার প্রবেশ গেইটে বঙ্গবন্ধুর ছবিযুক্ত গেইট নির্মাণ করেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা শেখ হাসিনার দূরদর্শী রাষ্ট্রনায়কোচিত সাহসিকতার মূল শক্তি হচ্ছে দেশের জনগন। সেই সাথে তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ শক্তি। জননেত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতার কারনে করোনার মতো মহামারির প্রথম ঢেউ মোকাবেলায় সম্ভব হয়েছে এবং আল্লাহর অশেষ মেহেরবাণীতে করোনার দ্বিতীয় ঢেউও মোকাবেলা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

    তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় ও সময় উপযোগী সিদ্ধান্তের কারনে দেশ আজ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে তৈরি করছে নতুন ইতিহাস। তার সাহসী ও সুদক্ষ নেতৃত্বের কারনে দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারছেনা। দেশের জনগন তার নেতৃত্বের উপর সম্পূর্ন আস্থা ও বিশ্বাস রেখেছে। যতদিন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হবে ততদিন দেশ নিরাপদ থাকবে ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

    তিনি বলেন, চাঁদপুর জেলা পরিষদের জন্য করোনা ভাইরাসের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় দেড় লক্ষ উন্নত মানের মাক্স, দেড় লক্ষ হ্যান্ডস্যানিটাইজ, হ্যান্ড গ্লাভচ ও (পিপিপি)ক্রয় করা হয়েছে। উক্ত সামগ্রী জেলা পরিষদকে বরাদ্দ দেওয়া ৫০ লক্ষ টাকা থেকে ব্যয় করা হয়েছে। ক্রয়কৃত স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী সমূহ জেলার ৮টি উপজেলায় ও ৭টি পৌরসভার জনগনের মাধ্যমে বিরতনের কাযক্রম শুরু হয়েছে। উক্ত কাযক্রম মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মাধ্যমে জেলার মানুষের মধ্যে বিতরন করা শুরু হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থ্যতা সহ দীঘ নেক হায়াত দানের জন্য মহান রাব্বুল আল আমীনের নিকট মোনাতাজ করেন। তিনি বলেন “যতদিন শেখ হাসিনার হাতে থাকবে এদেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।”

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত