শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী
  • জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন বুধবার টোকিওতে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে ঢাকা ও টোকিও’র মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    সই হওয়া চুক্তির মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টহলজাহাজ সরবরাহের অনুদান চুক্তি। এছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সমঝোতা হয়েছে। কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও কর্মসংস্থান বিষয়ক আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে।

    জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে জাপানের পরিবেশ মন্ত্রণালয় ও বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি অভিপ্রায়পত্র (এলওআই) বিনিময় হয়েছে। এর আগে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, সফরের প্রস্তুতি হিসেবে আটটি সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছিল, যার মধ্যে বুধবার চারটি চূড়ান্ত হয়।

    উল্লেখ্য, গত সোমবার সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যারমধ্যে ৩ থেকে ৪টি সই হতে পারে।

    আরও পড়ুন

    জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান
    ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
    ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের
    আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম
    সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
    বিএনপি সরকার গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী: নাহিদ ইসলাম
    রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ