• প্রচ্ছদ
  • সারাদেশ
  • দক্ষিণ শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠিত।
  • দক্ষিণ শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠিত।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ

    কালিগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে। যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।রবিবার ১৫ ই আগস্ট সকাল ৭ টা থেকে বিকাল কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে মাঠ সংলগ্নে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।তিনি বক্তব্য বলেন। ৭৫-এর ১৫ই আগস্ট) ঘাতক-রা জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে, বাঙ্গালীর সকল গর্ব ধুলোর সাথে মিশিয়ে দেয়। যে জাতি একদিন বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে বিজয়ী জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে, ৭৫ – এর ১৫ই আগস্ট সেই জাতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেন। আমরা ধিক্কার জানায় সেই সব মীর জাফর রুপি নর্দমার কিটদের। কি দুর্ভাগ্য বাঙ্গালী জাতি ! যিনি বাঙ্গালীর মুক্তির জন্য ও বিশ্বের দরবারে বাঙ্গালী কে জাতি হিসাবে প্রতিষ্টিত করার জন্য সারাটা জীবন জেল খাটলেন, অপমান সহ্য করলেন, সেই জাতির পিতাকেই বাঙ্গালীরই হাতে জীবন দিতে হল। তাকে স্ব-পরিবারে এমন নির্মমতার শিকার হতে হবে তা বিশ্বাস করতে পারিনা।তাকে হত্যার ষড়যন্ত্র চলছে এমন কথা বঙ্গবন্ধুকে অনেকে জানালেও তিনি বিশ্বাস না করে একটাই কথা বলতেন, বাংলাদেশের মানুষ আমাকে হত্যা করতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বৃক্ষরোপণ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, জিন্নাত আলী,ইউনুস গাজী, সুরাত আলী,সামছুর রহমান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদাউস (শিমুল)। সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজিদুল হক (সাজু), আরো উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য বিভাস চন্দ্র সরকার, মিলন হোসেন, মনিরুল ইসলাম (মন্টু), কামাল হোসেন, আহমদ শাহাজী, ছবিলার রহমান, হাবিবুল্লাহ রহমান (পুটু) ইউপি সদস্য রফিকা বেগম, মমতাজ বেগম, সুচিত্রা রানী সহ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ। সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত