
যথাযথ মর্যাদায় সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তমের পারিবারিক ইদগাহে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মে(শুক্রবার) সকাল ৮ ঘটিকায় চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্রামের বিখ্যাত পাটওয়ারী বাড়ির উদ্যোগে স্থাপিত মসজিদ সংলগ্ন ইদগাহ মাঠে উক্ত ঈদের জামায়াত অনুঠিত হয়।
উল্লেখ্য উক্ত ইদগাহটি আমাদের মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার (শাহরাস্তি-হাজীগঞ্জ) চাঁদপুর আসন -৫ এর মাননীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের পারিবারিক উদ্যোগে উক্ত মসজিদ ও ইদগাহটি স্থাপিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিদেশনা মোতাবেক এবং স্বাস্থ্য বিভাগের ঘোষিত পরামর্শ অনুযায়ী সারাদেশে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এসময় ইদগায়ে উপস্থিত মুসল্লিদের মাক্স পরিধান করতে দেখা যায়, তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়। তাছাড়া অনেকে ব্যক্তি উদ্যোগে হ্যান্ড সানিটাইজ ব্যবহার করতে দেখা গেছে। এসময় ঈদগায় মাঠ ব্যবস্থাপনা কমিটিকে নামাজ আদায়কালে সরকারি নির্দেশনা পালনে বেশ তৎপর থাকতে দেখা যায়। নামাজ আদায় শেষে ইদগাহে উপস্থিত মুসুল্লিদের স্বল্প সময়ের মধ্যে বাড়ি ফিরতে দেখা গেছে।
উল্লেখ্য, নাওড়া জামে মসজিদের এই ঈদের জামায়াতের ঈমামতি করেন কুমিল্লা জেলা তিতাস উপজেলার জিয়ারকান্দি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ আহছান উল্যাহ্। এসময় জামায়াতে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সাবেক সদস্য শামসুল আলম, মোতোয়াল্লী খায়রুল এনাম সদস্য মাসুদ রানা প্রমুখ। উক্ত ঈদের জামায়াতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
