শিরোনাম
গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলায় বাবুর্চি ও তাঁর সহকারীর মৃত্যু সৌদির বিমানবন্দরে হামলায় ঢাকায় বাতিল ১৫৯ ফ্লাইট চট্টগ্রামে এইচএসসি: ৬ কলেজে শতভাগ পাস, শূন্য পাস ৩টি প্রতিষ্ঠানে বিরোধী দল অযৌক্তিক লংমার্চ করছে: রুহুল কবির রিজভী সরকারি কলোনিতে হঠাৎ উচ্ছেদ নোটিশ, আবাসন সংকটে ইডেন ও বদরুন্নেসার ছাত্রীরা হুথিদের হামলা রুখতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ প্রকাশিত হলো এইচএসসি ফল, জিপিএ-৫ পেলেন ৩৫ হাজার ৯৪৮ জন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৫২.১২ শতাংশ নাটোরে শাকিল হত্যায় আরও দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩
  • যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩

    যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডিভ্যান্ট এবং যুক্তরাজ্যের একজন শিক্ষানবিশ পাইলট।

    কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের সময় একটি হেলিকপ্টারে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলট ছিলেন এবং অন্যটিতে একা ছিলেন পাইলট স্টারডিভ্যান্ট। সংঘর্ষের পরপরই হেলিকপ্টার দুটি একটি ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিতে বিধ্বস্ত হয় এবং দুটি হেলিকপ্টারই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর উদ্ধার তৎপরতা চালাতে কাছের ২৩৩ নম্বর হাইওয়ের প্রায় এক মাইল অংশ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।

    দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) তাদের সহায়তা করছে। এদিকে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান জেরি ট্রিম্বল হেলিকপ্টারস এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্ত কাজে পূর্ণ সহযোগিতা করছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

    আরও পড়ুন

    হুথিদের হামলা রুখতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
    তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান
    ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, ভারতে সতর্কতা জারি
    ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড়
    ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর
    মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা
    যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী