শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • জাতীয় >> ঢাকা বিভাগ
  • রাজধানীতে বাড়ছে ব্যাক্তিগত ও ছোট পরিবহণ নেই অনেকের মূভমেন্ট পাশ হচ্ছে জরিমানা
  • রাজধানীতে বাড়ছে ব্যাক্তিগত ও ছোট পরিবহণ নেই অনেকের মূভমেন্ট পাশ হচ্ছে জরিমানা

    ধনাগোদা বার্তা.

    বিশেষ প্রতিনিধি :
    রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের চলাচল আরও বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। ফুটপাতেও বেড়েছে সাধারণ মানুষের চলাচল।
    করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথমদিকে কড়াকড়ি থাকলেও সপ্তম দিনে দেখা যায় এমন চিত্র। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে শপিংমল-বিপণী বিতানগুলো। বন্ধ রয়েছে অন্যান্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও। তবে কাঁচাবাজার খোলা রয়েছে।
    মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে পুলিশি চেকপোস্ট। সেখান দিয়ে যাওয়া প্রতিটি যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। মুভমেন্ট পাস অথবা পরিচয় পত্র দেখতে চাইছেন। যারা বিনা কারণে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জেরার মুখে। পড়তে হচ্ছে মামলার কবলে, গুণতে হচ্ছে জরিমানাও।
    পুলিশের ধানমন্ডি ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল আলম বলেন, আমরা অনেককে পাচ্ছি, যারা অযথাই বাইরে বের হয়েছেন। যাদের অনেকেরিই মুভমেন্ট পাস নেই এবং উপযুক্ত কোনো কারণ দেখাতে পারেন নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে আমাদের চেকপোস্টের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে কোন প্রকার শিথিলতার সুযোগ নেই।
    অপরদিকে বিধিনিষেধ বাস্তবায়নে সংশ্লিষ্ট থানা পুলিশের তৎপরতাও লক্ষ্য করা গেছে। মহল্লার ভেতরের দোকানপাট এবং বাজারে সাধারণ মানুষ যেন স্বাস্থ্যবিধি ভঙ্গ না করে তা নিশ্চিত করতে থানা পুলিশের টহলও অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন

    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    আবিষ্কারের মঞ্চে কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে স্কুল ফিডিং কর্মসূচির মিড-ডে মিল বিতরণে অনিয়মের অভিযোগ