শিরোনাম
১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • সামনে যে-ই আসুক, পরোয়া করে না আর্জেন্টিনা
  • সামনে যে-ই আসুক, পরোয়া করে না আর্জেন্টিনা

    ধনাগোদা বার্তা.

    ✍ মিজানুর রহমান:

    দক্ষিণ আমেরিকায় ফুটবলটা ইউরোপের মতো উন্নত নয়, ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার মতো শক্তি নেই’ – গেল সপ্তাহে এই কথা বলে কিলিয়ান এমবাপে রীতিমতো তোপের মুখেই পড়ে গিয়েছিলেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিও থেকে শুরু করে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজরা রীতিমতো ধুয়েই দিয়েছিলেন তাকে। ইতালির বিপক্ষে ফিনালিসিমায় ৩-০ গোলে জিতে আর্জেন্টিনা মাঠের খেলা দিয়েই যেন সে কথাটাকে ভুল প্রমাণ করল। এরপর মেসি বলেই বসলেন, সামনে যে-ই আসুক, পরোয়া করে না আর্জেন্টিনা! 

    ইতালির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা দারুণ শুরু করেছিল, এরপর আবার ইতালি বলের দখল নিয়ে শুরুর ৩০ মিনিটে আলবিসেলেস্তেদের ভুগিয়েছিল বেশ। এরপরই অবশ্য আসে শুরুর সেই গোলটা। মেসি দারুণ এক সলো রানে ইতালি রক্ষণ ভেঙে করেন গোলটা। তাতেই ম্যাচের রঙটা বদলে যায়, আর্জেন্টিনা চলে যায় চালকের আসনে।

    মেসিও বললেন সে কথাই; টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম গোলের আগ পর্যন্ত ম্যাচটা সমান সমানই ছিল। তারা দারুণ একটা দল, আর শুরুর ২০ মিনিট জর্জিনিওকে আটকে রাখাটা কঠিনই ছিল আমাদের জন্য। কিন্তু প্রথম গোলের পর ম্যাচটা বদলে গিয়েছিল।’

    আর্জেন্টিনা দলের জার্সি গায়ে চড়ালেই মেসির ঠোঁটের হাসি চওড়া হয়ে যাচ্ছে শেষ দুই বছরে। অনুশীলন থেকে ম্যাচ, ছবি ঘাঁটলেই দেখা যায়, সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে আছেন মেসি। সেই দলের সঙ্গে আবারও জিততে পারার আনন্দটাও প্রকাশ না করে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক।

    বললেন, ’এভাবে আনন্দ নিয়ে শেষ করতে পারাটা সুন্দর। এই দলটা সুখ আর আনন্দ ছড়িয়ে দেয়, এখানে আসলেই আমার এমনটা মনে হয়। এর ওপর আমরা বেশ ভালো খেলেছি, আর আবারও দেখিয়ে দিয়েছি।’

    এই জয়ের পর ভবিষ্যতে চোখ মেসির। সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী জানালেন, উন্নতির এখনো অনেক জায়গাই রয়ে গেছে তার দলের। বললেন, ‘আমাদের উন্নতি করা চালিয়ে যেতেই হবে। আমরা এটাই চাই। আমাদের উন্নতিটা চালিয়ে যেতে হবে, আর মনে রাখতে হবে আমরা বিশ্বসেরা নই।’

    ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলার কথাটা কোচ স্ক্যালোনি বলে আসছিলেন বেশ কিছুদিন ধরেই। আলবিসেলেস্তে অধিনায়ককেও জিজ্ঞেস করা হয়েছিল, বিশ্বকাপের আগে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব জরুরী ছিল কি না। উত্তরে মেসি বলেন, ‘আমি ঠিক জানি না আমাদের এই ম্যাচটা দরকার ছিল কি না। আমরা জানি আমরা কারা; সামনে কোন দল আছে, তা পরোয়া করি না আমরা। আমরা প্রতিটা ম্যাচ একই রকম ভাবে খেলেছি। তবে আজকের ম্যাচটা দারুণ এক পরীক্ষা ছিল। কারণ ইতালি দারুণ এক দল।’

    আরও পড়ুন

    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার
    হাইমচরে চরভাঙ্গা যুব ক্রিড়া স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও গুনীজন সংবর্ধনা
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে মরহুম কাদের মোল্লা স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
    কাতার বিশ্বকাপের ৩২ দল চুড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কারা
    ইউরোপসেরা ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা
    মেসি-মার্টিনেজ-ডি মারিয়ায় ২ গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা