
সমির ভট্রচার্য্য বলুঃ কঠোর লকডাউন শর্ত অমান্য করে মতলব নারায়নপুরে সাপ্তাহিক গরুর হাট বসানোর অপরাধে হাট কর্তৃপক্ষকে জরিমানা এবং ১ ঘন্টার অভিযানে হাট খালি করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।
৪ জুলাই বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক অভিযান চালিয়ে গরুর বাজার ভেঙ্গে দিয়ে হাট খালি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে সাপ্তাহিক গরুর বাজার বসানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ হাট বন্ধ থাকবে। এ সময় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সঙ্গে ছিলেন।
