শিরোনাম
প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ মৃত্যু মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান চাঁদপুর-কুমিল্লা সড়কে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিধবার ভুয়া বিয়ের কাবিননামা
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী…… মাকসুদ আলম খাঁন
  • অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী…… মাকসুদ আলম খাঁন

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। উপজেলার প্রতিটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেয়াডাচ্ছেন। তবে তৎপরতা বেশি আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের। ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন।

    চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উওর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার ও সবার কাছে পুরোনো একটি মুখ জনপ্রিয় হয়ে উঠেছে মোঃ মাকসুদ আলম খাঁন। তিনি হাইমচর উপজেলা আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধা পরিবার সন্তান। অথিত জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন। এরই মধ্যে নির্বাচন নিয়ে ২নং আলগী দূর্গাপুর উওর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে।

    এলাকাবাসীরা বলেন, তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকেও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রযয়োজন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা আমাদের অতি পুরনো মুখ কে চেয়ারম্যান হিসাবে মোঃ মাকসুদ আলমকে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাতে চাই বলে জানান। মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির স্নেহধন্য, হাইমচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান একজন দক্ষ সংগঠক। তিনি কর্মদীপ্ত চেতনার একজন নির্লোভ,নিরহংকার এবং উদার মনের মানুষ। মাকসুদ আলম খান রাজনৈতিক বিবেচনায় প্রজ্ঞাবান, পরিশ্রমী এবং জনবান্ধব নেতা। দুঃসময়ে ছিলেন দলের অন্যতম কান্ডারী। মুক্তিযোদ্ধা পরিবার ও আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্বেগাঁথা সব ইতিহাস শুনেই শৈশব কেটেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খুব কম বয়সেই ছাত্রলীগে যোগদান করেন।বঙ্গবন্ধুর আদর্শে বিকশিত মাকসুদ আলম খানের রয়েছে দীর্ঘ রাজনৈতিক, সামাজিক,মানবিক সেবাদানের ইতিহাস। ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত শিক্ষা, শান্তি, প্রগতির মশালবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজ শাখার সহ-সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। পরবর্তীতে, দীর্ঘদিন যুবনেতা হিসেবে যুবলীগের সক্রিয় কর্মীর দায়িত্ব পালনকালে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রাজপথ দাবিয়ে বেড়িয়েছেন। দলের ক্রান্তিলগ্নে মাকসুদ আলম খান ক্ষমতাসীন বিএনপি জামাতজোটের নির্মম অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছেন। মাকসুদ আলম খান ২০০৩ সাল থেকে অদ্যাবধি হাইমচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। পরিশ্রম,দুরদর্শিতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচর্চার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, শিক্ষামন্ত্রী ডা দীপু মনি আপার নির্দেশে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগকে একটি আদর্শ ও শক্তিশালী ইউনিটে পরিনত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
    তিনি ২০০১ সাল থেকে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এবং ২০০৮ সাল থেকে ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির কখনো আহবায়ক এবং কখনো সদস্য সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মাকসুদ আলম খানের দায়িত্বনিষ্ঠা সর্বজনস্বীকৃত এবং প্রশংসিত। তার রাজনৈতিক, সামাজিক এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে তৃনমুলে প্রতিনিয়ত আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। জনগণের প্রতি দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরুপ গত ইউনিয়ন নির্বাচনে তৃনমুলের শতভাগ আস্থা ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন।পরবর্তীতে, দলীয় সিদ্ধান্তক শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেন। দলের প্রতি নিবেদিত মাকসুদ আলম খানের দক্ষতা,পরিশ্রম এবং ত্যাগের মূল্যায়ন এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবে বলে আশাবাদী তৃনমুল আওয়ামী লীগ। তাই আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে তৃনমুল আওয়ামী লীগের একটাই দাবি,মাকসুদ আলম খান হবেন নৌকার মাঝি।
    এক প্রতিক্রিয়ায় মো: মাকসুদ আলম বলেন, করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে এই ২নং আলগী দূর্গাপুর উওর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ইউনিয়ন বাসীর সেবা করতে চাই, এই মত প্রকাশ করেন তিনি।
    এ সময় তিনি আরো বলেন, এই ইউনিয়ন কে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি “ক্রীড়া মুখি তরুণ চাই, মাদক মুক্ত সমাজ চাই” আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চাই এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করব আমি।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত